অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

বাচসাস-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালন

ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ৫৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিল উদযাপিত হয়েছে। রোববার (১০ এপ্রিল) জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে এক বার্নাঢ্য আয়োজনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সংগঠনের সাধারণ সদস্যদের বিপুল উপস্থিতি, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের অংশগ্রহণে পুরো আয়োজন আনন্দমুখর হয়ে উঠে।

বাচসাস-এর আহ্বায়ক কমিটির হাবিবুল হুদার সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসান দর্পণের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে’র সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক এ. জিহাদুর রহমান জিহাদ, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন।
এছাড়া বক্তব্য রাখেন চিত্রনায়ক ওমর সানি, চিত্রনায়িকা অঞ্জনা, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ বাচসাসের সিনিয়র সদস্যরা। সিনিয়র সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ান হাবিবুর রহমান, অঞ্জন রহমান, লিটন এরশাদ, দুলাল খান ও আব্দুল্লাহ জেয়াদ।
অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর ও মিলনমেলায় পরিণত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে একে অপরের সাথে কুশল বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। উপস্থিত সকলেই এমন একটি আয়োজন করার জন্য বাচসাস আহ্বায়ক কমিটির প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৭ মার্চ সাধারণ সদস্যদের উদ্যোগে এক বিশেষ সাধারণ সভায় এডহক কমিটি গঠন করা হয়। এডহক কমিটি এক মাসের ব্যবধানে বাচসাসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিলের আয়োজন করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

বাচসাস-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালন

আপডেট টাইম : ১২:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২