অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

ডেস্ক : সদ্য বিদায়ী ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সদস্যদের ওয়াকআউট, একযোগে পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণার পর ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন)-এর সভাপতি শাহবাজ শরীফ।

আজ সোমবারই প্রেসিডেন্টের বাসভবনে তার শপথ অনুষ্ঠান। এ জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দু’এক ঘন্টার মধ্যে তাকে শপথ বাক্য পাঠ করাতে পারেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে পার্লামেন্টে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় অধিবেশন বর্জন করে ইমরান খানের পিটিআই।

এর আগে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য কিছুটা বিলম্বে শুরু হয় পার্লামেন্ট অধিবেশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সভাপতি শাহবাজ শরীফ।

এদিকে, ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো পার্লামেন্টে উপস্থিত হন ইমরান খান। এ সময় তার পিটিআই দলীয় সদস্যরা স্লোগান দিতে থাকেন পার্লামেন্টের ভিতরেই।

পরে প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন পিটিআইয়ের সদস্যরা ও ডেপুটি স্পিকার কাসিম সুরি। একযোগে পদত্যাগ করার ঘোষণাও দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআই নেতা শাহ মেহমুদ কুরেশি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

আপডেট টাইম : ০৪:০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২