পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অস্ট্রেলিয়ায় পড়তে গিয়ে প্রথম টাকা পাচার করেন জিয়াউদ্দিন: র‌্যাব

ডেস্ক : প্রতারণা করে সিরামিক ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কয়েকশ’ কোটি টাকা আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার জিয়াউদ্দিন ওরফে জামান ২০০৪ সালে অস্ট্রেলিয়ায় পড়তে গিয়ে প্রথম টাকা পাচার করেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এ কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, ‘জিয়াউদ্দিন ২০০৪ সালে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যান। তখন সেখানে বন্ধুদের সঙ্গে সবজি এবং কৃষি খামারের ব্যবসা করতেন। ওই সময় তিনি ব্যবসার ৯ কোটি টাকা আত্মসাৎ করে অস্ট্রেলিয়া থেকে হংকংয়ে পাঠান।’

সেই থেকে জিয়াউদ্দিন বড় বড় পাচার ও অর্থ আত্মসাতে জড়িয়ে পড়েন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।
র‌্যাবের মুখপাত্র বলেন, প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জিয়াউদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে ২০টি মামলা রয়েছে।

তিনি বলেন, ‘গ্রেপ্তার জিয়াউদ্দিন দেশের বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছেন। যেসব প্রকল্প দেখিয়ে তিনি এসব ঋণে নিয়েছেন, সেসব প্রকল্পের কোনো অস্তিত্বই নেই। প্রতারণা করা অর্থ দিয়ে তিনি দেশে ১৩০ বিঘা জমিও কিনেছেন।’

গ্রেপ্তার জিয়াউদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র। তিনি জানান, জিয়াউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন মানুষের করা প্রতারণার অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে আর কেউ বা কোনো প্রতিষ্ঠান জড়িত কিনা তাও খতিওয় দেখা হচ্ছে।

এর আগে প্রতারণা করে সিরামিক ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কয়েকশ কোটি টাকা আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগে জিয়াউদ্দিন ওরফে জামানকে সোমবার রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অস্ট্রেলিয়ায় পড়তে গিয়ে প্রথম টাকা পাচার করেন জিয়াউদ্দিন: র‌্যাব

আপডেট টাইম : ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২