অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে ছদ্মবেশে দুদক, ঘুষ ছাড়া মেলে না সেবা

ডেস্ক : দলিল করতে ঘুষ লেনদেনের অভিযোগ যাচাই করতে দুদক টিম ছদ্মবেশে হাজির হয়েছিল রাজধানীর ডেমরার সাব-রেজিস্ট্রার অফিসে।

অভিযানকালে গ্রাহক সেজে ছদ্মবেশে দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে টিম। এনফোর্সমেন্ট টিম দলিল প্রতি সরকার নির্ধারিত ফির অতিরিক্ত লাখ প্রতি ৫০০ টাকা সাব রেজিস্ট্রারের নামে কালেক্ট করার প্রমাণ পাওয়া পায়। এছাড়া নানা হয়রানির প্রমাণ মিলে।
রোববার (২৪ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া ও মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম ডেমরার সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করে।

সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, রাজধানীর ডেমরার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘোষণা দলিল সম্পাদনের নামে ঘুষ দাবি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে ছদ্মবেশে কয়েকজন দলিল লেখককে জিজ্ঞাসাবাদ করে দলটি। প্রতিটি দলিল সম্পাদনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত লাখ প্রতি পাঁচশত টাকা সাব-রেজিস্ট্রারের নামে কালেক্ট করা হয়। একাধিক দলিল লেখকের বক্তব্যে একই তথ্য পাওয়া যায়।
দলিল করতে আসা উপস্থিত সেবাগ্রহীতারা এনফোর্সমেন্ট টিমকে জানায়, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা না দিলে তাদেরকে হয়রানির শিকার হতে হয়। দলিল দাতা ও গ্রহীতাদের হয়রানি বন্ধে এনফোর্সমেন্ট টিম সাব-রেজিস্ট্রারকে মৌখিকভাবে সতর্ক করেছে।

দুদক জানায়, অভিযানকালে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে কমিশনে ওই টিম প্রতিবেদন দাখিল করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে ছদ্মবেশে দুদক, ঘুষ ছাড়া মেলে না সেবা

আপডেট টাইম : ০৫:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২