পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শিক্ষামন্ত্রী দিপু মনির ভাইয়ের বিরুদ্ধে মামলা, বাদী ডিসি

চাঁদপুর: সাড়ে ৪৮ একর সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগ এনে শিক্ষামন্ত্রীর ভাই ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুসহ ২৫ জনের নামে মামলা করেছেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। দেওয়ানি মামলায় তাদের বিরুদ্ধে চাঁদপুরের হাইমচরে মেঘনার দুর্গমচরে প্রায় সাড়ে ৪৮ একর সরকারি জমি আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সদর উপজেলার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে সরকার পক্ষে এ মামলার বাদী হয়েছেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
মামলায় শিক্ষামন্ত্রীর বড় ভাই ডা. জাওয়াদুর রহিম টিপু ছাড়া আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

তাদের মধ্যে হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন পাটোয়ারী, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সালাহউদ্দিন সরদারও রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে মামলার অভিযোগ আমলে নিয়ে আগামী ৩১ মে শুনানির জন্য ধার্য করা হয়েছে।

বিষয়টি স্বীকার করলেও মামলা নিয়ে সরকারি কৌশলী আব্দুর রহমান সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মামলার বাদী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বিষয়টি স্বীকার করেছেন।

মামলার বিবরণীতে জানা গেছে, হাইমচর উপজেলার মেঘনার দুর্গমচরের সোনাপুর-তাজপুর প্রকাশ্যে বাহেরচর মৌজায় বিগত ১৯৫০ সালে চর জেগে ওঠে। যা পরে পয়স্তি ভূমি হিসেবে চিহ্নিত হয়। সরকারি খাস জমি হওয়ায় এ, বি ও সি ক্যাটাগরি করে তা স্থানীয় কৃষকদের মধ্যে ইজারা দেওয়া হয়। কিন্তু এক নম্বর বিবাদীসহ অন্যরা ভুয়া ও জাল দলিল তৈরি করে সেখানে প্রায় সাড়ে ৪৮ একর জমি হাতিয়ে নেন।

বিষয়টি ১৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের নজরে পড়ে। সবকিছু যাচাই-বাছাই করে সরকারি জমি উদ্ধারে এই দেওয়ানি মামলা দায়ের করা হয়।

অভিযোগের প্রধান প্রতিপক্ষ ডা. জাওয়াদুর রহিম টিপু বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। সঙ্গে তাঁর বোন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও রয়েছেন। ডা. জাওয়াদুর রহিম টিপু চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিক্ষামন্ত্রী দিপু মনির ভাইয়ের বিরুদ্ধে মামলা, বাদী ডিসি

আপডেট টাইম : ০৭:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২