পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চাঁদপুরে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

ডেস্ক : চাঁদপুরে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

বুধবার (৪ মে) সকালে পৌর এলাকার ফরিদগঞ্জে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জের ওয়ালী ডাক্তার বাড়িতে মৃত বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে নিজের মাছের ঘের দেখতে যান, সেখান থেকে তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়।

খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রুবেলকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় তার ছোট ভাই সোহেল হোসেন (২৪) অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মুজাম্মেল হোসেন জানিয়েছেন, সকাল ৮টা ৪৫ মিনিটে দু’জনকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে দেখা যায় তারা মৃত। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে তাদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমরা দু’জনের মরদেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনরা সোহেলের স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করায় পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। রুবেলের মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চাঁদপুরে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২