অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন

লতিফ সিদ্দিকীর বক্তব্যের দায় প্রধানমন্ত্রীর

বাংলার খবর২৪.কমindex_54609 : বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, আব্দুল লতিফ সিদ্দিকী হযরত মুহাম্মদ (স.) ও পবিত্র ইসলাম ধর্ম বিরোধী যে সব বক্তব্য দিয়েছেন তার দায়-দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই বহন করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘মেডিকেল শিক্ষা ও অধ্যাপক ডা. হাদী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, লতিফ সিদ্দিকী মন্ত্রী থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছিলো কিন্তু সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আর সে কারণেই তিনি (লতিফ) দেশের বাইরে গিয়ে এ ধরণের বক্তব্য দেয়ার সাহস পেয়েছেন।

আব্দুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়ে রফিক বলেন, পবিত্র ইসলাম ধর্ম নিয়ে দৃষ্টতা দেখানোর পর যদি সরকার তার শাস্তির ব্যবস্থা না করে তাহলে জনগণ সরকার পতনের জন্য মাঠে নেমে আসবেন।

রফিক বলেন, পবিত্র শহীদ মিনারকে নিয়ে এ সরকার নতুন করে রাজনীতি করতে চাচ্ছে। দেশের সব মানুষের কাছে গ্রহণযোগ্য এ পবিত্র স্থানটিকে নিয়ে কোনো রাজনীতি করা হলে তা হবে দেশের জন্য একটি কলঙ্কিত অধ্যায়। যারা শহীদ মিনারকে নিয়ে অপরাজনীতি করার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান বিএনপির এ নেতা।

সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ডা. সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, ড্যাবের চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Tag :

গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

লতিফ সিদ্দিকীর বক্তব্যের দায় প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১০:২০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪