অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

উত্তাল শ্রীলঙ্কায় ক্ষমতাসীনদের বাড়িতে আগুন, এমপিসহ নিহত ৫

ডেস্ক: শ্রীলংকায় সরকারবিরোধী বিক্ষোভ ক্রমশই খারাপ হচ্ছে। অর্থনৈতিক সঙ্কটে টালমাটাল শ্রীলঙ্কায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী রাজাপাকসে। তাতেও ক্ষোভ কমেনি, কারফিউ সত্ত্বেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। দেশটিতে ক্ষমতাসীনদের নেতাকর্মীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

এরই মধ্যে রাজাপাকসের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা, জ্বালিয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের কয়েকজন এমপি এবং একজন বিচারপতির বাড়ি। বিক্ষোভে সহিংসতায় প্রাণও হারিয়েছেন একজন এমপি। তবে বলা হচ্ছে, তিনি বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার সময় নিজেই নিজের উপর গুলি চালান। বিবিসি ও আল-জাজিরা জানিয়েছে, কলম্বোয় সহিংসতায় ওই সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দুইশ জন।

উল্লেখ্য, শ্রীলংকায় এখন যে অর্থনৈতিক সংকট চলছে তা ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে দেশটির স্বাধীনতা পাবার পরবর্তীকালের সবচেয়ে গুরুতর সংকট। ছিয়াত্তর বছর বয়স্ক মহিন্দা রাজাপাকসে গতকাল প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

তিনি বলেন, সংকট কাটিয়ে উঠতে একটি সর্বদলীয় সরকার গঠনের পথ পরিষ্কার করতে তার এ পদত্যাগ সহায়ক হবে বলে তিনি আশা করছেন। তবে বিশ্লেষকরা বলছেন, যেহেতু তার ভাই প্রেসিডেন্ট পদে আছেন- তাই এ পদত্যাগ সরকারবিরোধী বিক্ষোভকারীদের সন্তুষ্ট করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় আছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

উত্তাল শ্রীলঙ্কায় ক্ষমতাসীনদের বাড়িতে আগুন, এমপিসহ নিহত ৫

আপডেট টাইম : ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২