পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সুইডেন ও ফিনল্যান্ড হামলার শিকার হলে যুক্তরাজ্য সহযোগিতা করবে: বরিস জনসন

ডেস্ক: ফিনল্যান্ড ও সুইডেন উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোতে যোগ দিবে কিনা তা নিয়ে বিতর্ক চলছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর দেশ দুটির ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়। তবে দুই দেশেরই রাজনীতিবিদ ও জনগণের মধ্যে বিষয়টি নিয়ে মতবিরোধ রয়েছে।

এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ড রাশিয়ার হামলার শিকার হলে যুক্তরাজ্য সহযোগিতা করবে। বুধবার সুইজার‌ল্যান্ড সফরকালে তিনি এ কথা বলেছেন।

ইতোমধ্যে তিনি সুইজারল্যান্ডের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন। সংবাদ সম্মেলনের আগে দেওয়া এক বিবৃতিতে জনসন বলেছেন, ‘সুইডেন ও ফিনল্যান্ড উভয়ের প্রতি আমাদের সমর্থনে অবিচল ও দ্ব্যর্থহীন এবং এই নিরাপত্তা ঘোষণাপত্রে স্বাক্ষর আমাদের জাতির মধ্যে চিরস্থায়ী আশ্বাসের প্রতীক।’

চুক্তির ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এটি আমাদের আরও গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেওয়ার, সামরিক অনুশীলনকে শক্তিশালী করতে এবং প্রযুক্তির আরও যৌথ বিকাশের সুযোগ দেবে। এটি এমন একটি চুক্তি যা সুইডেন ও যুক্তরাজ্য উভয়েরই ধারণকৃত মূল্যবোধকে অন্তর্ভুক্ত করে।’

সুইডেন ন্যাটোতে যোগ দিতে চাইলে যে ধরনের সহযোগিতা প্রয়োজন তার সবকিছুই যুক্তরাজ্য করবে বলে জানান তিনি। সূত্র: রয়টার্স

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সুইডেন ও ফিনল্যান্ড হামলার শিকার হলে যুক্তরাজ্য সহযোগিতা করবে: বরিস জনসন

আপডেট টাইম : ০৪:৪২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২