অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চায়ের দোকানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

ডেস্ক : কুমিল্লার লাকসামে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা দিলে এক কর্মচারী ও গাড়িতে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। আহত চালকসহ ৩ জনকে লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে থানার লাকসাম ক্রসিং ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কাইয়ুম উদ্দীন চৌধুরী।

নিহতরা হলেন- গাড়ির যাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার মৃত হারেছ মিয়ার ছেলে জামাল উদ্দিন ও দোকানের কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন।

কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, সকাল ৯ টার দিকে কুমিল্লা থেকে একটি মাইক্রোবাস তিনজন যাত্রী নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় পোলাইয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চা দোকানে গিয়ে ধাক্কা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। বাকিদেরও অবস্থা আশংকাজনক।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চায়ের দোকানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

আপডেট টাইম : ১২:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২