পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পানির নিচ থেকে জেগে উঠেছে ৩,৪০০ বছরের পুরোনো শহর

ডেস্ক : পানির নিচ থেকে জেগে উঠেছে একটি আস্ত শহর। রাজপ্রাসাদ, দুর্গ সবই আছে এই শহরে। প্রায় তিন হাজার ৪০০ বছর আগের এই শহরটি এক সময় হারিয়ে যায় জলাধারের নিচে। তবে মারাত্মক খরায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় আবারও জেগে উঠেছে শহরটি।

সম্প্রতি ইরাকের প্রত্নতাত্ত্বিকদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইউরো নিউজ।

ধারণা করা হচ্ছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের টাইগ্রিস নদীর পানির নিচ থেকে জেগে ওঠা এই শহরের স্থাপনাগুলো ব্রোঞ্জ যুগের নিদর্শন। কুর্দিস্তান অঞ্চলের ওই জায়গা এখন কেমুন নামে পরিচিত। জার্মান ও কুর্দি প্রত্নতাত্ত্বিকদের একটি দল সেখানে খনন কাজ চলছে।

গবেষকদের ধারণা মিত্তানি সাম্রাজ্যের আমলের স্থাপনাটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ১৫৫০ থেকে ১৩৫০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত এই সাম্রাজ্য সচল থেকেছে। এসব তথ্য জানিয়েছেন, জার্মানির ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয়ের নিয়ার ইস্টার্ন আর্কিওলোজি বিভাগের জুনিয়র অধ্যাপক ইভানা পুলজিজ। তিনি গবেষক দলের সদস্য হিসেবে কাজ করছেন।

পুলজিজ বলেন, ‘শহরটি সরাসরি টাইগ্রিসের উপর অবস্থিত হওয়ায় এটি মিত্তানি সাম্রাজ্যের মূল অঞ্চল, যা বর্তমান উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত ছিল এবং সাম্রাজ্যের পূর্ব পরিধিকে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।’

দুর্গ বেষ্টিত জায়গাটিতে টাওয়ার, আকর্ষণীয় প্রাসাদ এবং আরো বড় কয়েকটি ভবনের ধ্বংসাবশেষ মিলেছে। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, ধারণা করা হচ্ছে স্থাপনাটি প্রাচীন জাখিকু শহর, যা এক সময়ে এই অঞ্চলের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল।

গবেষকরা বলছেন, দুর্গটির দেয়াল কয়েকটি জায়গায় কয়েক মিটার পর্যন্ত উঁচু। রোদে শুকানো মাটির ইটে তৈরি এসব দেওয়াল বিস্ময়করভাবে এখনও ভালোভাবে সংরক্ষিত রয়েছে। ব্রোঞ্জ যুগের শহরটি ভূমিকম্পে ধ্বংস হয়।

প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন প্রায় ১৩৫০ খ্রিষ্টপূর্বাব্দে এই অঞ্চলে ওই ভূমিকম্প আঘাত হানে। ধারণা করা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেয়ালের ওপরের অংশ ধসে পড়ায় টিকে যাওয়া ভবনগুলো চাপা পড়ে। ফলে বছরের পর বছর ধরে এগুলো তুলনামূলক আরও ভালোভাবে সংরক্ষিত থেকেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পানির নিচ থেকে জেগে উঠেছে ৩,৪০০ বছরের পুরোনো শহর

আপডেট টাইম : ০৪:২৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২