পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

দ্রুততম সময়ে কর্মসূচি শেষ করতে বলায়, মোহাম্মদপুরের ওসিকে মারধর

ঢাকা: রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদকে মারধর করা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১০ জুন) দুপুরে নামাজের পর ইসলামি আন্দোলনসহ সমমনা দলগুলোর ডাকা বিক্ষোভ চলার সময় তার ওপর হামলা হয়।

মহানবীকে নিয়ে ভারতের বিজেপি নেতার কটুক্তির প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় একটি সংগঠন।
জানা গেছে, নামাজের পর ঢাকা উদ্যান এলাকায় বিক্ষোভ শুরু করলে মোহাম্মদপুর থানার ওসি তাদেরকে দ্রুততম সময়ে কর্মসূচি শেষ করতে অনুরোধ করেন। ওসি এ সময় সাদা পোশাকে ছিলেন।

চিনতে না পেরে কিছু যুবক পেছন থেকে ওসির ওপর হামলা চালান ও মারধর করেন।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ওসি তাদেরকে কর্মসূচি শেষ করার অনুরোধ করে চলে আসছিলেন।

তখন পেছন থেকে উৎসুক কিছু যুবক চিৎকার দিয়ে ওসির ওপর হামলা করেন। ওসি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।
ওসিকে প্রথমে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত বলেও জানান তিনি।

ডিএমপি মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, মহানবীকে কটুক্তির প্রতিবাদে ঢাকা উদ্যানে স্থানীয়দের একটি সংগঠন থেকে বিক্ষোভ করার প্রস্তুতি নেয়। তখন ওসি সাহেব তাদের দ্রুত সময়ে কর্মসূচি শেষ করার কথা বলেন। চলে আসার সময় কয়েকজন যুবক তার ওপর হামলা করে।

ওসি নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

দ্রুততম সময়ে কর্মসূচি শেষ করতে বলায়, মোহাম্মদপুরের ওসিকে মারধর

আপডেট টাইম : ০২:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২