পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অভিমানী বউ বাড়িতে না আসায় শ্বশুরকে অপহরণ!

ডেস্ক : অভিমানী বউ বাড়িতে ফিরে না আসায় রাগে-ক্ষোভে শ্বশুরকে অপহরণ করে জামাই। পরে পুলিশ অভিযান চালিয়ে আহত অবস্থায় শ্বশুরকে উদ্ধার ও জামাইকে গ্রেফতার করে।

সোমবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের আকুবের পাড়ায় এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার এসআই অনন্ত সরকার জানান, ৪ মাস আগে আকুবের পাড়া গ্রামের সোবহান আলীর ছেলে রাকিবুল ইসলামের সঙ্গে ছোট রসুলপুরের জয়নাল আবেদীনের মেয়ে তাসনিম বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। বিয়ের দেড় মাস পর তাসনিম রাগ করে বাবার বাড়ি চলে যান।

রাকিবুল বারবার তাসনিমকে বাড়িতে আসতে বলেন। কিন্তু তাসনিম জানান, শ্বশুর-শাশুড়ি তাকে নিতে না যাওয়া পর্যন্ত তিনি বাবার বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে স্ত্রী তাসনিম, তার বাবা জয়নাল আবেদীন ও ভাই মশিউর রহমানকে হুমকি দেন। এক পর্যায়ে সোমবার রাতে রাকিবুল লোকজন নিয়ে শ্বশুর জয়নাল আবেদীনকে মুখে গামছা পেঁচিয়ে অপহরণ করেন।

এক প্রত্যক্ষদর্শী তাৎক্ষণিক ৯৯৯-এ কল দিলে রাতেই পুলিশ অপহৃত জয়নালকে একটি নির্জন স্থান থেকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় রাকিবুলের নামে মামলা করেছেন জয়নালের ছেলে মশিউর। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অভিমানী বউ বাড়িতে না আসায় শ্বশুরকে অপহরণ!

আপডেট টাইম : ০৪:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২