অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক
ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ডেস্ক : দেশে রোববার (১০ জুলাই) সারাদেশে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার (১১ জুলাই) ঈদুল আজহার দ্বিতীয় দিন। সারাদেশে ঈদের দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি।

সকালে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি দিতে দেখা গেছে। ঈদের দিনের মতোই উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও আ‌রো দু‌দিন তথা জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখও (ঈদের তৃতীয় দিন) সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। এই বিধানের আলোকে দ্বিতীয় দিন অনেকে পশু কোরবানি করছেন।

ত্যাগের মহিমা এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেউ একাধিক কোরবানি দিচ্ছেন। আবার কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপ এবং কসাইয়ের অভাবে ঈদের দিন পশু জবাই দিতে পারেননি, তারাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

দ্বিতীয় দিনের কোরবানির সংখ্যা পুরান ঢাকায় বেশি হলেও রাজধানীর অন্যান্য এলাকায়ও দেখা গেছে কোরবানির ব্যস্ততা।

ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি দিচ্ছেন রাজধানীর সবুজবাগের আব্দুল মর্শেদ। তিনি জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের পারিবারিক ঐতিহ্য হিসাবে প্রতিবছর তিনটি গরু কোরবানি দেই। একটি ঈদের দিন কোরবানি করেছি। আজ একটা দিচ্ছি; আগামীকালও আরেতকটা কোরবানি করব। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন।

পুরান ঢাকার বংশাল এলাকার বাসিন্দা শামীম খান বলেন, ‘গরু কিনছি ঈদের আগের দিন রাতে। ঈদের দিন কসাই পাই নাই। ঈদের পরে দুই দিনও কোরবানি দেওয়া যায়। এজন্য আজ কোরবানি দিচ্ছি।’

উত্তর বাড্ডা এলাকার বাড়ির সামনে রাস্তার পাশেই পশু কোরবানি দিয়েছেন রাশেদুল ইসলাম। তিনি বলেন, আমরা দুই ভাই দুটি গরু এনেছিলাম। এক সঙ্গে কাটতে সমস্যা, লোকবলের অভাব। তাই ঈদের দিন বড় ভাইয়ের গরু কোরবানি দিয়েছি। আজ আমারটা কোরবানি করছি।

রাজধানীর মানিকনগর এলাকার মাদ্রাসার ছাত্র আশরাফুল ইসলাম। তিনি জানান, ঈদের দিন ১৬টি গরু ও ৫টি ছাগল জবাই করেছি। আজকে (ঈদের দ্বিতীয় দিন) সকাল থেকে এখন পর্যন্ত ৪টি গরু ও একটি ছাগল জবাই করে দিয়েছি।

রাজধানীর মৌসুমি কসাই জুয়েল জানান, ঈদের দিন তিনটি গরু দুটি খাসি জবাই করেছি। আজকে দুটির অর্ডার আছে। একটি বানানোর কাজ চলছে। শেষ হলে আরেকটি ১২টার দিকে কাটব।

মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। সারাবিশ্বের মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি ও করুণা লাভের জন্য হজরত ইব্রাহিমের (আ.) পুত্রকে কোরবানির প্রতীকী ত্যাগের ঐতিহ্য অনুসরণে ১০ জিলহজ পশু কোরবানি দিয়ে থাকেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

আপডেট টাইম : ০৪:৩৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২