অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
কোরবানির গোস্ত নিয়ে ফেরার পথে চাচা-ভাতিজার মৃত্যু

ডেস্ক : কুমিল্লায় বাসচাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের ৩০ বছর বয়সী মাসুদ রানা ও তার ভাই ভাই কামরুল ইসলাম রিপনের ছেলে সাত বছরের ফাহাদ হোসেন।

নিহত মাসুদের চাচা মো. শাহ আলম বলেন, পরিবারসহ কুমিল্লা নগরীর তালপুকুর পাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন মাসুদ। রোববার কোরবানির গরু কাটার কাজ শেষে মোটরসাইকেলে করে ভাতিজাসহ গোস্ত নিয়ে কুমিল্লায় রওনা দেন।

জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চাচা-ভাতিজা নিহত হন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কোরবানির গোস্ত নিয়ে ফেরার পথে চাচা-ভাতিজার মৃত্যু

কোরবানির গোস্ত নিয়ে ফেরার পথে চাচা-ভাতিজার মৃত্যু

আপডেট টাইম : ০৬:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২