পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ডিএনসিসিতে সর্বনিম্ন ১০০ টাকায় কবরের রেজিস্ট্রেশন

ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ছয়টি কবরস্থানে সাধারণ কবরের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ পাঁচশত টাকা। তবে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের ক্ষেত্রে ফি ১০০ টাকা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১৪তম করপোরেশন সভায় এ ফি নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, মানুষকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করার লক্ষ্যে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানগুলোতে শুধুমাত্র পুনঃকবরের রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানী কবরস্থান ছাড়া অন্যান্য কবরস্থানে কবরের ওপর পুনঃকবর প্রদানের জন্য ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বনানী কবরস্থানে কবরের ওপর পুনঃকবর প্রদানের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান। সাধারণ কবরের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ পাঁচশত টাকা। তবে দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের ক্ষেত্রে ফি ১০০ টাকা।

বনানী কবরস্থান ছাড়া ডিএনসিসির অধীন বাকি কবরস্থানগুলোর মধ্যে রয়েছে- উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ডিএনসিসিতে সর্বনিম্ন ১০০ টাকায় কবরের রেজিস্ট্রেশন

আপডেট টাইম : ০৫:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২