পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গুলিস্তান হল মার্কেটের উপরে ক্রেন থেকে রড পড়ে আহত ১৫ জন; ঢাকা মেডিকেলে ভর্তি ৫

রাজধানীর গুলিস্তানে হল মার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড ওঠানোর সময় রড নিচে পড়ে পাঁচ পথচারী আহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে হল মার্কেটের আজমেরী হোটেলের পাশের রাস্তায় ঘটনাটি ঘটে।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন— জাকির হোসেন (৩৫) ও সাহাবুদ্দিন (৪০)।

আহত অন্য তিনজন হলেন— মো. সবুজ (৪০), জাহাঙ্গীর হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)।
আহতরা জানান, রাতে তারা গুলিস্তান হল মার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এ সময় ওপর থেকে অনেকগুলো রড তাদের শরীরের ওপর পড়ে। এতে তারা আহত হন।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা মো. হাসান জানান, হল মার্কেটের ওপরে কাজ চলছে। রাতে ক্রেনের মাধ্যমে ওপরে রড উঠাচ্ছিল। এ সময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে। এতে কয়েকজন পথচারী আহত হন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পাঁচ জনের মাথায় ও শরীরে আঘাত আছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, হাসপাতালে আহত পাঁচজন ছাড়াও এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গুলিস্তান হল মার্কেটের উপরে ক্রেন থেকে রড পড়ে আহত ১৫ জন; ঢাকা মেডিকেলে ভর্তি ৫

আপডেট টাইম : ০৪:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২