পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বিধবা নারীকে ধর্ষণ ও নবজাতক হত্যার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়িতে মুজিববর্ষে উপহারের ঘরে বসবাসকারী এক বিধবা নারীকে ধর্ষণ ও তার নবজাতক সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার অভিযোগে ফখরুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ অক্টোবর) জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। তবে একই দিন বিকেলে মাটিচাপা দেওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ফখরুল ইসলাম নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

জানা গেছে, জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি গ্রামে গত বছর মুজিববর্ষের উপহারের ঘর পান গ্রামের এক মেয়ে। প্রায় ১০ বছর আগে ভুক্তভোগী নারীর (৩৫) স্বামী মারা গেছেন। এক ছেলেকে (৮) নিয়ে প্রথমে বাবার আশ্রয়ে ও সর্বশেষ সরকারি ঘরে বসবাস শুরু করেন। একই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম ভুক্তভোগী নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ভুক্তভোগী নারী। শুক্রবার ভোরে তিনি ছেলে সন্তানের জন্ম দেন। পরে বিষয়টি জানতে পেরে ফখরুল নবজাতক শিশুটিকে গলাটিপে হত্যা করে স্থানীয় সইদুরের বাড়ির পাশে মাটিচাপা দেন। এ সময় সাইদুরের মা বিষয়টি দেখে আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশকে সংবাদ দেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, গ্রেপ্তারকৃত ফখরুল মেম্বারের বিরুদ্ধে এলাকায় অনৈতিক সম্পর্কের বেশ কিছু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ ও নবজাতক হত্যার অভিযোগে মামলা হবে। তবে ফখরুলের সঙ্গে আরও কয়েকজন জড়িত। তাদের খোঁজ নেওয়া হচ্ছে। অভিযুক্ত যারাই হোক তাদের আইনের আওতায় নিয়ে আসবে পুলিশ।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বিধবা নারীকে ধর্ষণ ও নবজাতক হত্যার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২