অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

সব সমীকরণ উড়িয়ে গ্রুপসেরা হয়েই শেষ ষোলোয় আর্জেন্টিনা

ডেস্ক: হট ফেবারিট হয়েই কাতার বিশ্বকাপে খেলতে এসেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে যায় তারা। এরপর শুরু হয় ভয়, দেখা দেয় শঙ্কার মেঘ। তবে সব শঙ্কা উড়িয়ে পোল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপের নক আউটে উঠেছে আলবিসেলেস্তেরা।

স্টেডিয়াম ৯৭৪-এ পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গোলের সংখ্যা বড় না হলেও ম্যাচজুড়ে একক আধিপত্য বিস্তার করে খেলেছে লিওনেল মেসির দল।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে অস্ট্রেলিয়াকে।

ম্যাচে আর্জেন্টিনা ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়েছে, যার মাঝে অন টার্গেট ছিল ১৩টি। এর মাঝে দুটি থেকে হয় গোল। বিপরীতে মাত্র ২৬ শতাংশ বলের দখল রাখা পোল্যান্ড তিনটি অফ টার্গেট শট নিয়েছে।

আজ জিতলে দ্বিতীয় রাউন্ড, ড্র করলে নানা সমীকরণ আর হারলেই বিদায় নেবে আর্জেন্টিনা। এমন ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আলবিসেলেস্তেরা। কিন্তু প্রথমার্ধে পোল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেননি কেউই।

মাঝে মেসি বার দুয়েক শট নিলেও পোলিশ গোলরক্ষক সেজনি তা আটকে দেন। অন্যান্য আক্রমণগুলোও আটকে দিয়েছেন পোল্যান্ডের ডিফেন্ডাররা। এরই মাঝে ৩৮ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু মেসির নেয়া শটটিও ঠেকিয়ে দেন সেজনি।

এ অবস্থায় চাপে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর সঙ্গে সঙ্গে চাপ উড়িয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৬৮ সেকেন্ডের মাথায় তার দারুণ গোলে ম্যাচে এগিয়ে আকাশী-নীল শিবির।

এরপর আক্রমণের ধার আরো বাড়ায় আর্জেন্টিনা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৬৭ মিনিটে আসে আলভারেজ ম্যাজিক মোমেন্ট। দুরূহ কোণ থেকে যেভাবে এই উইঙ্গার গোল করেছেন, তা আলবিসেলেস্তে ভক্তদের মনে থাকবে অনেকদিন।

ম্যাচের শেষ পর্যন্ত একইভাবে টানা আক্রমণ করে গেছে আর্জেন্টিনা। শেষদিকে আরো কিছু গোলের দারুণ সুযোগ সৃষ্টি করলেও পোলিশ রক্ষণ কোনোমতে তা সামাল দেয়। তবে শেষপর্যন্ত দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে মেসি-মার্টিনেজরা।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

সব সমীকরণ উড়িয়ে গ্রুপসেরা হয়েই শেষ ষোলোয় আর্জেন্টিনা

আপডেট টাইম : ০৪:১৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২