পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঢাবি এলাকায় বাইক থেকে পড়ে যাওয়া নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল ঘাতক প্রাইভেটকার

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল একটি প্রাইভেটকার। এ দুর্ঘটনায় রুবিনা আক্তার (৫৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করেন।
নিহতের বোনজামাই মোটরসাইকেল চালক নুরুল আমিন বলেন, আমার আপার বাসা তেজগাঁও। সেখান থেকে আর এক বোনের বাসা হাজারীবাগ সেকশন এলাকায় যাওয়ার জন্য বাসা থেকে বের হই। পরে শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আপাকে গাড়িতে টেনে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে আসে।

তিনি আরও বলেন, আমি পেছন থেকে তাকে ডাকতে ডাকতে এক কিলোমিটার চলে আসি কিন্তু সে গাড়ি থামায় না। পরে নীলক্ষেত মোড় এলাকায় আসলে আশপাশের লোকজন গতিরোধ করে চালককে গণধোলাই দেয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার আপাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জাফর শাহ অবসরপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্টের শিক্ষক। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থী মীর সাফায়েত হোসেন বলেন, আমরা টিএসসি এলাকায় আড্ডা দিচ্ছিলাম। দেখলাম একটি প্রাইভেটকার একজন নারীকে টানতে টানতে নীলক্ষেত এলাকার দিকে নিয়ে যাচ্ছে। পরে আমরা কয়েকজন পেছন পেছনে দৌড়ে নীলক্ষেত মোড় এলাকা থেকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আহত প্রাইভেটকার চালককেও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। আমরা জানতে পেরেছি আহত ওই প্রাইভেটকার চালক ঢাবির আইআর ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ছিলেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, আইআরের চাকরিচ্যুত শিক্ষক জাফর শাহ। ২০০৭/২০০৮ সালের দিকে নৈতিক স্খলনজনিত কারণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। নারী নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করেন তিনি।
এ বিষয়ে শাহবাগ থানার বাবুপুরা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আরিফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি এবং একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। মোটরসাইকেলে থাকা ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং আহত জাফর শাহ নামে এক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঢাবি এলাকায় বাইক থেকে পড়ে যাওয়া নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল ঘাতক প্রাইভেটকার

আপডেট টাইম : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২