পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ডেস্ক: আবারও আর্জেন্টিনা, আবারও লিওনেল মেসি। মেসি বোঝালেন কেন তাকে বিশ্বসেরা খেলোয়াড় বলা হয়। বোঝালেন কেন তিনি এবারের বিশ্বকাপ জিততে এসেছেন। একক নৈপুণ্য দেখিয়ে অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো আর্জেন্টিনা।

শেষ ষোলর নক আউট পর্বে আজ অষ্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলো মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই অভিযান শুরু করলো তারা। শুরুর ৩৫ মিনিটে মেসির গোলের পর দ্বিতীয়ার্ধে আবারো গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার খেলার ৫৭ মিনিটে গোল করে দলকে ২-০র লিড এনে দেন জুলিয়ান আলভারেজ। অজিরা এ গোল হজম করে মূলত তাদের গোল কিপারের ভুলের কারণে। তারপরই অস্ট্রেলিয়া ৭৭ মিনিটে ১ গোল পরিশোধ করে।

২ গোল হজম করার পরই যেনো তেঁতে উঠে অষ্ট্রেলিয়ান শিবির। এর পরই তারা আর্জেন্টিনা শিবিরে আক্রমণ চালাতে থাকে। খেলার ঠিক ৭৭ মিনিটে সকারুরা সফল হয়। ক্রেইগ গডউইনের করা দারুন এক গোলে তারা খেলায় ফিরে আসে।

প্রথমার্ধ শুরু হয় মেসি ঝলকে। খেলার ৩৫ মিনিটে সরাসরি কিকে পরাস্ত করেন অজি গোলকিপারকে। এই ১ গোলের লিড নিয়ে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো মেসির আর্জেন্টিনা।

আজকের ম্যাচে নামার মধ্য দিয়ে অনন্য এক রেকর্ড করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই জাদুকর মাঠে নামার সঙ্গেই এক হাজারি ক্লাবে ঢুকে পড়লেন। পেশাদার ক্যারিয়ারে আজকের ম্যাচটি তার ১০০০তম ম্যাচ। আর এদিন শুরুটাও করলেন স্বরণীয়ভাবে গোল দিয়ে।

পোল্যান্ডের বিপক্ষের একাদশ থেকে কেবল এক পরিবর্তন নিয়ে আজকের একাদশ সাজিয়েছেন স্কালোনি। চোটের কারণে আজকে দলে নেই ডি মারিয়া। এ ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে যেতে চায় আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

এর আগেও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল লাতিন দলটি। এবার আরেকবার। তার আগে পরিসংখ্যানের দিকে চোখ বুলালে দেখা যায়, দুদলের মধ্যে আর্জেন্টিনাই এগিয়ে। বিস্তারিত জেনে নেওয়া যাক।

কাতার বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। তবে সৌদি আরবের কাছে হারার পর অনেকেই তাদের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু পরের দুই ম্যাচে দুর্দান্ত প্রতাপে ঘুরেরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। শেষ ষোলোর লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

অতীত ইতিহাস বলছে, ফুটবলে এই দুদল আগে মুখোমুখি হয়েছে মোটে ৭ বার। যেখানে আলবিসেলেস্তেদের ৫ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় মাত্র এক ম্যাচে। বাকি একটি ম্যাচ ড্র হয়েছিল।

দুদলের সবশেষ ম্যাচটি হয়েছে ২০০৭ সালে। যেখানে ১-০ গোলে জয়লাভ করে লাতিন আমেরিকার দেশটি। মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি অস্ট্রেলিয়ার।

১৯৮৮ সালে প্রথম দেখায় ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল ওশেনিয়া অঞ্চলের দেশটি। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি ২০০৫ সালে, ৪-২ গোলে।

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ৭ বারের দেখায় সবচেয়ে বেশি গোল করেছে লিওনেল মেসির দেশ। তাদের ১৫ গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার গোল ৭টি।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

আপডেট টাইম : ০২:৪০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২