পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নতুন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন, কায়কাউস বিশ্ব ব্যাংকে

ডেস্ক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। মুখ্য সচিব পদে থাকা আহমদ কায়কাউস বিশ্ব ব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হয়ে যাচ্ছেন।

আজ বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন নিয়োগের প্রজ্ঞাপন হয়।

আহমদ কায়কাউস চুক্তিভিত্তিক নিয়োগে মুখ্য সচিবের পদে ছিলেন। তাকে আগামী তিন বছরের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মুখ্য সচিবের পদমর্যাদা নিয়েই ওই দয়িত্ব পালন করবেন।

কায়কাউসের স্থলাভিষিক্ত হতে যাওয়া জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন দুই বছর ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। তার আগে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন। তোফাজ্জল বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি।

এদিকে তোফাজ্জল মুখ্য সচিবের দায়িত্ব পাওয়ায় অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নতুন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন, কায়কাউস বিশ্ব ব্যাংকে

আপডেট টাইম : ০৪:০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২