পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যে কারণে আর্জেন্টিনার জার্সি গায়ে অ্যাকশনে নামেন আনসার সদস্য

ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরে অস্ত্রহাতে অ্যাকশনে নেমেছিলেন আনসার সদস্য মাহিদুর রহমান। তিনি জানিয়েছেন, হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠায় যে অবস্থায় ছিলেন, সে অবস্থাতেই তিনি অস্ত্রহাতে বেরিয়ে পড়েন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমকে আর্জেন্টিনার জার্সি পরে সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে থাকার বিষয়টি নিশ্চিত করেন।

আনসার সদস্য মাহিদুর রহমান বলেন, আমি পল্টন থানায় কর্মরত রয়েছি। বুধবার এখানে বিএনপির প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম চলাকালে মারামারি লাগে। এসময় আমাদের এখানে অ্যালার্ম বেজে ওঠে। ওসি স্যারের নির্দেশ ছিল, অ্যালার্ম বাজলে যে যেই অবস্থায় রয়েছে, সেই অবস্থায় নিচে নামবে। আমি তখন খাওয়া-দাওয়া করে শুয়েছিলাম। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই যেই অবস্থায় ছিলাম, সেই অব্স্থাতেই অস্ত্রহাতে নিয়ে বেরিয়ে পড়ি। শুধু জুতো পরেছি, ড্রেস পরিবর্তন করার সময় পাইনি।

তিনি আরও বলেন, আমার জায়গায় আমিই দায়িত্ব পালন করেছিলাম। আমার জায়গায় অন্য কেউ থাকতে পারবে না। এখন কে কী ভাবছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমিই আর্জেন্টিনার জার্সি পরে অনডিউটিতে ছিলাম। খেলা যখন থেকে বুঝি, তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।

উল্লেখ, বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের সঙ্গে আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় অস্ত্রহাতে এক ব্যক্তিকে দেখা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। প্রথমে পুলিশ ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে না পারলেও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ জানান, ওই ব্যক্তির নাম মাহিদুর রহমান। তিনি আনসার সদস্য হিসেবে পল্টন থানায় দায়িত্ব পালন করছেন।।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যে কারণে আর্জেন্টিনার জার্সি গায়ে অ্যাকশনে নামেন আনসার সদস্য

আপডেট টাইম : ০৩:০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২