পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আখাউড়া-আগরতলা রেললাইন জুনের মধ্যে চালু হবে : রেলমন্ত্রী

ডেস্ক : রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্মাণাধীন আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নতুন রেললাইন আগামী জুনের মধ্যে চালু হয়ে যাবে।

আজ রোববার সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শনের সময় আগরতলা সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় উপস্থিত সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘উভয় দেশের জন্য আখাউড়া-আগরতলা রেললাইন সংযোগটি খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটি চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, পাশাপাশি মানুষ সহজে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে।’

ইতোপূর্বে ৩ বার সময় বৃদ্ধি করা হয়েছে, নতুন করে সময় বাড়বে কী না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে। এখন যতটুকু কাজ আছে, আশা করা যায় জুনের মধ্যে তারা সম্পন্ন করতে পারবেন।

আখাউড়া-লাকসাম প্রকল্প সম্পর্কে প্রশ্ন করা হলে নূরুল ইসলাম সুজন জানান, প্রকল্পটি তিনি আজ পরিদর্শন করেছেন। সে প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১৭ কিলোমিটার রেললাইন যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর বাধার মুখে কিছু জায়গায় কাজ স্থগিত আছে এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘পরিদর্শনের সময় কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে বাধা দেওয়া আছে সে অংশটি রেখে বাকি অংশের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আখাউড়া-আগরতলা রেললাইন জুনের মধ্যে চালু হবে : রেলমন্ত্রী

আপডেট টাইম : ০১:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২