পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পেশাগত দায়িত্ব পালনের সময় সাইদ আরমানকে হেনস্থার প্রতিবাদ ডিআরইউ’র

জাতীয় সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার পাশের রাস্তায় পেশাগত দায়িত্ব পালনের সময় আজ রোববার (১১ ডিসেম্বর) একজন পুলিশ সদস্যের হেনস্থার শিকার হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং বেসরকারি নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার সাইদ আরমান। লাইভ চলাকালে তার কাছ থেকে মাইক্রোফোন (বুম) কেড়ে নেন ওই পুলিশ সদস্য।

এ ঘটনায় আজ রোববার এক বিবৃতিতে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সাইদ আরমান জানান, আজ জাতীয় সংসদে বিএনপি দলীয় এমপিরা পদত্যাগপত্র জমা দিতে যান। এ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেল সংসদের ভেতরে এবং বাইরে থেকে দফায় দফায় লাইভ দিয়েছেন রিপোর্টাররা। আমিও দিয়েছি। বিএনপির এমপিরা পদত্যাগপত্র দিয়ে যাওয়ার পর আমি সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার পাশের রাস্তায় দুপুর ২টার সংবাদে লাইভ দেয়ার সময় একজন পুলিশ সদস্য অনাকাংখিতভাবে আমার মাইক্রোফোন কেড়ে নেন। আমাকে সেখান থেকে জোর করে সরিয়ে দেন। আমি মনে করি, এটা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

এদিকে, বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, সাইদ আরমান তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। লাইভ চলাকালে তার কাছ থেকে যেভাবে মাইক্রোফোন কেড়ে নিয়ে হেনস্থা করা হয়েছে, এটা ন্যাক্কারজনক। এটা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ডিআরইউ নেতারা। একই সাথে ডিআরইউ নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।

একই সাথে গত কয়েক দিনে বেশ কয়েকজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে বাধাপ্রাপ্ত হয়েছে। এসব ঘটনারও নিন্দা জানিয়েছে ডিআরইউ নেতৃবৃন্দ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পেশাগত দায়িত্ব পালনের সময় সাইদ আরমানকে হেনস্থার প্রতিবাদ ডিআরইউ’র

আপডেট টাইম : ০২:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২