পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার্থী হার হবে ২০ ভাগ’

বাংলার খবর২৪.কমindex_54862 : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার্থীর হার শতকরা ২০ ভাগ করা হবে।

শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলনকক্ষে ‘বিদ্যমান দক্ষতা ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিতকরণ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

তিনি বলেন, শুধু বিএ, এমএ পাস করলেই হবে না, জীবিকা নির্বাহে সহায়তা করবে এমন কর্মমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা জাতীয় অগ্রাধিকার খাত। এরমধ্যে কারিগরি উপখাত হলো আরো প্রয়োজনীয়। কোরিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান ও ইউরোপীয় দেশসমূহে কারিগরি শিক্ষার্থীর হার শতকরা ৫০ ভাগ এর ওপরে। ২০০৯ সালে আমাদের দেশে এ হার ছিল শতকরা ১ ভাগ। বর্তমানে তা শতকরা আট ভাগে উন্নীত করা সম্ভব হয়েছে। এখন লাখ লাখ মেধাবী শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে চায়।

তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা সম্ভব।

তিনি বলেন, আমরা সরকার শিল্পকারখানার মালিক, বিনিয়োগকারী ও বিদেশি বাজারের চাহিদা নিরূপণ করে যুগোপযোগী সিলেবাস তৈরি করেছি। এ উপখাতের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করা হবে।

Tag :

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার্থী হার হবে ২০ ভাগ’

আপডেট টাইম : ০১:২৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০১৪