অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

শিশুসহ ছাদ থেকে লাফিয়ে পড়ে মায়ের মৃত্যু

রাজধানীর ডেমরার একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন মা ও শিশু। রোববার ভোরে এই ঘটনা ঘটে। লাফিয়ে পড়া ওই নারীর নাম- হালিমা আক্তার (২৫) এবং শিশুটির নাম সাদমান হোসেন। ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, পশ্চিম সানারপাড় এলাকায় পাঁচতলার ওই বাসায় হালিমার স্বামী শহিনুরের সঙ্গে ভাড়া থাকতো। প্রাথমিকভাবে জানা গেছে পারিবরিক কলহের জেরে মা হালিমা তার ১৫ মাসের শিশু সন্তান সাদমান কে নিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলে হালিমা মারা যায়। পরে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শফিকুর রহমান আরও জানান, ঘটনাস্থল থেকে ভিকটিমের মৃতদহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী মোঃ শাহানুর একজন স্কুল শিক্ষক। জিজ্ঞাসাবাদ এর জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

শিশুসহ ছাদ থেকে লাফিয়ে পড়ে মায়ের মৃত্যু

আপডেট টাইম : ১২:৪২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২