পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিদেশে পালানো অর্থ পাচারকারীদের দেশে এনে বিচার করা হবে: দুদক কমিশনার

ডেস্ক: দেশের অর্থ যারা পাচার করে বিদেশ পালিয়ে রয়েছেন, তাদেরকে আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড.মোজাম্মেল হক খান।

শুক্রবার সকালে মাদারীপুরের পাঁচখোলা ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, এখনো দেশে দুর্নীতি হচ্ছে। এসব দুর্নীতিবাজদের দমন করতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা নীতিগতভাবে কার্যক্রম হাতে নিয়েছি। কিন্তু জিরোতে পৌঁছানো হল আমাদের টার্গেট। এখনো আমরা সেখানে পৌঁছতে পারিনি। এখনো দুর্নীতি আছে এবং কোনও কোনও ক্ষেত্রে ব্যাপক আকারে আছে। আমরা চাই দুর্নীতি দমন হোক। দুনীতি নির্মূল হোক।

মোজাম্মেল হক খান বলেন, শূন্য সহিষ্ণুতার যে নীতি আমরা গ্রহণ করেছি, এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন একা এই কাজটি করতে পারবে না। সেজন্য সমাজের সকল স্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

দিনব্যাপী বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতাল ও শশী হাসপাতালের চিকিৎসকসহ অন্যরা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিদেশে পালানো অর্থ পাচারকারীদের দেশে এনে বিচার করা হবে: দুদক কমিশনার

আপডেট টাইম : ০৪:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২