পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত কাউন্সিলরদের দীর্ঘ লাইন

ডেস্ক: আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হচ্ছে ত্রিবার্ষিক এই সম্মেলন।

সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাউন্সিলর ও ডেলিগেটরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে অবস্থান করছেন। সম্মেলনে প্রবেশ করতে টিএসসির উদ্যান গেট থেকে শাহবাগ পর্যন্ত বিশাল লাইন দেখা গেছে।

শনিবার সকাল ৭টায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের চারটি গেট খুলে দেওয়া হয়।

মমতাজ উদ্দিন নামে এক কাউন্সিলর বলেন, সাতক্ষীরা থেকে রাতে রওনা দিয়েছি। ভোরে এসে ঢাকায় পৌঁছি। বিশাল লাইন দেখে তো মনে হচ্ছে না সঠিক সময়ে সোহরাওয়ার্দীতে প্রবেশ করতে পারব। দেখি কখন ডুকতে পারি।

এবার সারা দেশ থেকে দলটির সাংগঠনিক জেলা-মহানগর শাখার সাড়ে ৮ হাজার কাউন্সিলর এবং ২৫ হাজার ডেলিগেট অংশ নেওয়ার কথা।
জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে কাউন্সিলর ও ডেলিগেটরাসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতা ঢাকায় এসেছেন। বিভিন্ন নেতার বাসা, আবাসিক হোটেল এবং আত্মীয় ও পরিচিত জনের বাসায় উঠেছেন। এসব নেতাকর্মীরা সকাল থেকে সম্মেলনে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতির সংখ্যাও।

আব্দুস সাত্তার নামে আরেক কাউন্সিলর বলেন, সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকায় এসেছি। শনিবার সকাল ৭টায় টিএসসির দিকের গেট দিয়ে সম্মেলন স্থলে প্রবেশের জন্য এসেছি। আমার মতো বিভিন্ন জেলার কাউন্সিলরা এসেছেন।

সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি গেট রয়েছে। এরমধ্যে শিখা চিরন্তনের দিকে গেট দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ভিআইপি অতিথিরা প্রবেশ করবেন। বাকি ৪টি গেট দিয়ে কাউন্সিলরদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আনোয়ার হোসেন বলেন, সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হই। রাতে ভগ্নিপতির বাসায় অবস্থান করে শনিবার সকালে সম্মেলনস্থলে প্রবেশ করতে এসেছি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত কাউন্সিলরদের দীর্ঘ লাইন

আপডেট টাইম : ০৪:৫১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২