অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক

হাফ ভাড়া থাকছে না মেট্রোরেলে

ডেস্ক: আগামীকাল বুধবার দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উদ্বোধন করবেন মেট্রোরেল। তিনি রাজধানীর উত্তরার ‘উত্তর স্টেশন’ থেকে টিকিট কেটে মেট্রোরেলে উঠবেন এবং আগারগাঁও স্টেশনে নামবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, এই গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার সুবিধা থাকছে না। তবে সর্বোচ্চ তিন ফুট উচ্চতার বাচ্চারা অভিভাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না বলে জানিয়েছেন ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী।

মঙ্গলবার সকালে আগারগাঁও মেট্রোরেলের স্টেশনের সামনে এসব কথা বলেন তিনি।

এম এ এন সিদ্দিকী বলেন, আগামী বছরের ২৬ মার্চ থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনে মেট্রোরেল থামবে। তবে এখন শুধুমাত্র উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন আসবে। মানুষের অভ্যস্ততার ওপর নির্ভর করে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানো হবে। আমাদের সব স্টেশন প্রস্তুত আছে।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুধবার ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতিক্ষীত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করবেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে এবং ২০২৫ সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের

হাফ ভাড়া থাকছে না মেট্রোরেলে

আপডেট টাইম : ০৪:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২