অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পেলের মৃত্যুতে ব্রাজিলে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ডেস্ক : ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জইর বোলসোনারো। ব্রাজিলের জেতা ৫ শিরোপার তিনটিই এসেছে পেলের সময়ে। এমন একজন খেলোয়াড়কে হারিয়ে শোকে মুহ্যমান ব্রাজিলবাসী। পেলের মৃত্যুতে তাই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা গেছেন তিনি। তার ক্যারিয়ারের সেরা ম্যাচ যেখানে খেলেছেন, সেই সান্তোসের হোম ভেন্যু ভিয়া বেলমিরো স্টেডিয়ামে সোমবার ও মঙ্গলবার হবে তার শেষকৃত্য। ব্রাজিলের জনসাধারণ তাকে জানাবেন শেষ শ্রদ্ধা। কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে মৃত্যু হলো পেলের। তার আসল নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করেন তিনি। পরে ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন পেলে।

ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেন তিনি। বিশ্বের আর কোনো ফুটবলারের এমন নজির নেই। ক্লাব ক্যারিয়ারের ১৮ বছর তিনি কাটিয়েছেন সান্তোসে। ১৫ বছর বয়সে ক্লাব ও এক বছর পর জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। ১৯৭৭ সালে ফুটবলকে বিদায় বলেন এই কিংবদন্তি। বর্ণিল এক জীবন কাটিয়েছেন পেলে। পেয়েছেন অনেক স্বীকৃতি। ১৯৯৯ সালে শতাব্দীর সেরা অ্যাথলেট হিসেবে স্বীকৃতি পান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকে। ফিফার ‘প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ হয়েছেন ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পেলের মৃত্যুতে ব্রাজিলে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেট টাইম : ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২