অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আমরা সবসময় জনগণের পাশে আছি : আইজিপি

ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়। তারা সবসময় পুলিশকে সহযোগিতা করে। আমরাও জনগণের পাশে আছি।

শুক্রবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে অসহায়-ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষসহ পথশিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হব।

পুলিশ প্রধান বলেন, করোনাকালে যখন মানবিকতার চরম বিপর্যয় দেখা দিয়েছিল, তখন পুলিশ নিজের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছি, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি, কেউ মারা গেলে দাফন ও সৎকারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা মহামারীর সময় দায়িত্ব পালনকালে ১০৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। তবুও আমরা জনগণকে সেবা দেওয়া থেকে পিছপা হইনি। জনগণের পাশে থেকেছি।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আমরা সবসময় জনগণের পাশে আছি : আইজিপি

আপডেট টাইম : ০৮:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩