পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পাঠ্যক্রমে ভুলের দায় দায়িত্ব স্বীকার করে সংশোধন করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

ডেস্ক: পাঠ্যক্রমে থাকা বিভিন্ন ভুলের দায় দায়িত্ব স্বীকার করে নিয়ে সেগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যেখানে যেখানে যা ভুল থাকুক না কেন, সেই ভুলের দায়-দায়িত্ব স্বীকার করে নিয়ে সেগুলোকে আমরা দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করছি।

শিক্ষামন্ত্রী বলেন, যখনই যে ভুল চিহ্নিত হচ্ছে এবং হবে, সঙ্গে সঙ্গে তা সংশোধন করে আমরা সকল শিক্ষা-প্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের প্রক্রিয়াকে আরও কত বেশি নির্ভুল করা যায়, সেজন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

রবিবার দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার বিষয়ে দীপু মনি বলেন, বইপড়া আসলেই খুব জরুরি। পাঠ্য বইয়ে বই পড়ার আনন্দ থাকে না। সারা দেশে আমাদের সকল শিক্ষার্থীর মধ্যে এই বই পড়ার অভ্যাস, পাঠ্য বইয়ের বাইরের বই পড়ার মাধ্যমে তাদের চিন্তাশক্তি, কল্পনাশক্তিকে বাড়িয়ে তোলা, মনকে আলোকিত করার সেই কাজটি যেন আমরা সকল শিক্ষার্থীকে নিয়ে করতে পারি, সেটিই আমাদের প্রত্যাশা এবং এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাবো।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, এসইডিপি’র অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন তালুকদার, এ কে এম আফতাব হোসেন প্রামানিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ ও মাউশির স্কিম পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন।

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পাঠ্যক্রমে ভুলের দায় দায়িত্ব স্বীকার করে সংশোধন করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০১:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩