অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক

ই-অরেঞ্জের সোহেলকে ফেরানোর পদক্ষেপ জানাতে কড়া নির্দেশ হাইকোর্টের

ডেস্ক : ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও বরখাস্ত হওয়া বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ জানাতে কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত ৩ নভেম্বরও এ ব্যাপারে পদক্ষেপ জানতে চেয়ে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু তিন মাসেও কিছু জানাতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাঝে একবার দুই সপ্তাহ সময় নেওয়া হয়। এরপরও পদক্ষেপ জানাতে না পারায় আজ উষ্মা প্রকাশ করে ফের একই আদেশ দেন উচ্চ আদালত।

আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বরখাস্ত হওয়া এ পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ এবং ই-অরেঞ্জের লেনদেনের বিপরীতে রাজস্ব আদায় হয়েছে কি না তা জানাতে স্বরাষ্ট্র সচিব ও এনবিআর চেয়ারম্যানকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে হলফনামা করে তাদের এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

ই-অরেঞ্জ থেকে ৭৭ কোটি টাকার পণ্য কিনে প্রতারণার শিকার ৫৪৭ জন গ্রাহকের পক্ষে মো. আফজাল হোসেন, মো. আরাফাত আলী, মো. তরিকুল আলম, সাকিবুল ইসলাম, রানা খান ও মো. হাবিবুল্লাহ জাহিদ নামে ছয়জন গ্রাহক গত বছর মার্চে হাইকোর্টে রিট করেন।

Tag :

পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

ই-অরেঞ্জের সোহেলকে ফেরানোর পদক্ষেপ জানাতে কড়া নির্দেশ হাইকোর্টের

আপডেট টাইম : ০৪:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩