অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় তার দুই সহপাঠী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন।

জানা যায়, যাত্রাবাড়ীর ডেমরা রোড ভাঙা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত জুয়েল রানা জানান, তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিনজিরায়। মুগদায় ‘বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি’তে বিবিএ এর প্রথম বর্ষের ছাত্র তারা। সকালে পলকের মোটরসাইকেলে করে তারা তিনজন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

আহত তাদের আরেক সহপাঠীর নাম পরিচয় জানা যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাসের ধাক্কায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যালে আনা হয়েছিল। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত আরেক শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহতের খবর পাওয়া গেছে। বাসটি শনাক্ত করা যায়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আপডেট টাইম : ০৮:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩