অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

তাড়াশে সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৪

ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সাতদিন পর শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার কর হয়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করার পর শনিবার সন্ধ্যায় তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন- দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের শাহজাহান আলী (৪২), তালম ইউনিয়নের গুল্টা গ্রামের সুধীর উরাঁওয়ের ছেলে চঞ্চল কুমার উরাঁও (৩৯) ও মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামের সাধন চন্দ্র বড়াইক (৪৮)।

গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দেশীগ্রাম ইউনিয়নের ভোগমান চারমাথা বাজারে ছেলে রুহুল আমীনের দোকানে বসেছিলেন আব্দুল কুদ্দুস সরকার। এসময় ১০/১৫ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত সেখানে তাকে গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার দুদিন পর সোমবার (২০ ফেব্রুয়ারি) নিহতের বড় ছেলে রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

তাড়াশে সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৪

আপডেট টাইম : ০৪:৩১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩