অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৮ জেলায় নতুন ডিসি

ঢাকা: রাজশাহী, নড়াইল, মাদারীপুর, দিনাজপুর, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ ও মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহীতে বদলি করা হয়েছে।

আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শাকিল আহমেদকে দিনাজপুর, বাণিজ্য মন্ত্রণালয়ের সংযুক্ত উপ-সচিব এসএম রফিকুল ইসলামকে ঝিনাইদহ, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপ-সচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুল রশিদ খানকে মাদারীপুর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঞাকে নাটোর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আরেক আদেশে দিনাজপুরের ডিসি খালেদ মোহাম্দ জাকি ও মৌলভীবাজারের ডিসি মীর নাহিদ আহসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়, নড়াইলের ডিসি মুহাম্মদ হাবিবুর রহমানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, রাজশাহীর ডিসি আব্দুল জলিলকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, মেহেরপুরের ডিসি ড. মোহাম্মদ মুনসুর আলম খানকে কৃষি মন্ত্রণালয়, মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুনকে পানি সম্পদ মন্ত্রণালয় এবং ঝিনাইদহের ডিসি মনিরা বেগমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৮ জেলায় নতুন ডিসি

আপডেট টাইম : ০৪:১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩