অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মদিনা ও মক্কায় তারাবির নামাজ পড়াবেন যারা

ডেস্ক : প্রতিবছরের মতো আসন্ন রমজান মাসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পবিত্র দুই মসজিদের তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমামদের তালিকা প্রকাশ করা হয়।

ইতোমধ্যে ইমামদের সঙ্গে রমজানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। এ সময় রমজানবিষয়ক প্রস্তুতি দেখতে পবিত্র মসজিদুল হারাম পরিদর্শনে আসেন মক্কার গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ আলে সৌদ।

প্রকাশিত তালিকা অনুসারে প্রতিদিন দুজন ইমাম তারাবির ২০ রাকাত নামাজ পড়াবেন। এবার মোট পাঁচজন ইমাম তারাবির নামাজে ইমাম হিসেবে থাকবেন। তারা হলেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল দাওসারি, শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস, শায়খ ড. আবদুল্লাহ আল বিন আওয়্যাদ আল জুহানি, শায়খ ড. মাহির বিন হামাদ আল মুয়াইকালি ও শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ। তারা রমজানের শেষ ১০ দিনেও তাহাজ্জুদ নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে মসজিদুল হারামের ৩২ বছরের ইমাম শায়খ ড. সুউদ বিন ইবরাহিম আল শুরাইম অবসর গ্রহণ করায় প্রকাশিত তালিকায় তার নাম দেখা যায়নি। অন্যদিকে এ বছর মসজিদে নববীতে তারাবির নামাজে ছয়জন ইমাম দায়িত্ব পালন করবেন। তারা হলেন শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান, ড. আহমদ আল হুজাইফি, শায়খ ড. খালিদ আল মুহান্না, শায়খ সালাহ আল বুদাইর, শায়খ আহমদ বিন তালিব ও শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম। তারা রমজানের শেষ ১০ দিনে অনুষ্ঠিত তাহাজ্জুদ নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মদিনা ও মক্কায় তারাবির নামাজ পড়াবেন যারা

আপডেট টাইম : ০৫:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩