পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছনের বনে নারীর মরদেহ, পুলিশের ধারণা গণধর্ষণের পর হত্যা

ডেস্ক : রাজধানীর সবুজবাগ থানার উত্তর মানিকদিয়া থেকে খাদিজা বেগম (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে।

শনিবার (২৫ মার্চ) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে। পরে রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরন। তিনি জানান, দুপুর পৌনে ৩টার দিকে আমরা খবর পেয়ে মানিকদিয়া বালুর মাঠ এলাকায় ছন বনের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা কয়। এক নারীকে আমরা মৃত অবস্থায় পাই। প্রাথমিকভাবে তার নাম জানতে পারিনি। পরে প্রযুক্তির সহায়তা ওই নারীর নাম খাদিজা বেগম নামে জানতে পারি। সুরতহাল প্রতিবেদন শেষে তার মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি একাধিক ব্যক্তি তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে।

আজমিন নাহার বলেন, আশপাশের লোকজনদের কাছে জানতে পারি ওই নারী এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন। পরিচয় বের করার পর তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ওই নারী গত দুই বছর যাবত নিখোঁজ ও ১৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার জারুয়া আসামপুর গ্রামে। তিনি ওই এলাকার আব্দুল কারি মিয়ার মেয়ে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছনের বনে নারীর মরদেহ, পুলিশের ধারণা গণধর্ষণের পর হত্যা

আপডেট টাইম : ০৩:৫৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩