পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাট হাতীবান্ধায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের সহায়তা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে অভিযুক্ত স্বামী আশরাফুলকে আটক করেছে হাতিবান্ধা থানা পুলিশ।

জানা গেছে, বুধবার ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে আত্মীয়ের বাড়ি নিয়ে যান স্বামী আশরাফুল। এদিন রাতে স্বামী নিজে প্রথমে তার সঙ্গে দৈহিক মেলামেশা করেন। এরপর বন্ধু জামাল নামে একজনকে ডেকে আনেন আশরাফুল। বন্ধু জামালের সঙ্গে স্ত্রীকে দৈহিক মেলামেশার জন্য বলেন তিনি। এক পর্যায়ে স্বামীর সহায়তায় বন্ধু জামাল তাকে ধর্ষণ করেন।

বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশাযোগে অসুস্থ অবস্থায় গৃহবধূকে তার বাবাবাড়ি পাঠিয়ে দেন আশরাফুল। বাবাবাড়ির লোকজন ওই গৃহবধূকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। গৃহবধূর পরিবারের লোকজন হাতীবান্ধা থানায় মৌখিক অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত আশরাফুলকে আটক করে।

নির্যাতনের শিকার গৃহবধূ বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী বলেছে চল তোরে বাবাবাড়িতে রেখে আসি। এরপর বাড়িতে না নিয়ে অন্য এক বাড়িতে ওঠান। আমার সঙ্গে স্বামী মেলামেশার পর জামাল নামে তার এক বন্ধুকে দিয়ে আমাকে ধর্ষণ করায়।’ থানায় খোঁজ নিয়ে জানা গেছে এখন পর্যন্ত
ওই গৃহবধুর স্বামী কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ দায়ের করেন নি।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপডেট টাইম : ০৫:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩