পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

দুর্গাপুরে দুটি গ্রামের মানুষের বাঁশের সাঁকো এক মাত্র ভরসা !

আব্দুর রাজ্জাক লালমনিরহাট : লমনিরহাট আদিতমারী উপজেলায় ২টি গ্রামের মানুষের একমাত্র ভরসা একটি নড়বড়ে বাঁশের সাঁকো। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারি ডিগ্রী চর গ্রামের সাঁকোটি দিয়ে বাধ্য হয়ে যাতায়াত করছেন দুই গ্রামের মানুষ।
জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারি ডিগ্রীচরের গ্রামের মানুষের যাতায়াতের ভরসা একটি মাত্র বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে ব্রিজ দেয়ার আশ্বাস দেওয়া হচ্ছে তাঁদের। কিন্তু এখন পর্যন্ত পরিবর্তিত হয়নি ওই গ্রামের মানুষের ভাগ্য। ওই নড়বড়ে বাঁশের সাঁকোটি তাঁদের বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে। সাঁকোটি দিয়ে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু, বৃদ্ধ, নারী এবং অসুস্থ মানুষেরা। অনেক সময় কষ্ট করে তারা সাঁকোর নিচ দিয়ে পারাপার করে কাদামাখা পথে পায়ে হেঁটে।

গ্রামের স্থানীয় বাসিন্দারা বলেন, ‘ এই বাঁশের সাঁকোটি পার হতে চরম ভোগান্তির শিকার হতে হয়। ধান, সরিষা, পাট আলুসহ বিভিন্ন ফসল চাষাবাদ থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত অনেক কষ্ট করতে হয় তাদের আবার উৎপাদিত কৃষিপণ্য বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে হয় অনেক কষ্ট করে। ২টি গ্রামের হাজারখানেক মানুষের কৃষি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই সাঁকো। এখানে একটি সেতু না থাকায় গ্রামের মানুষদের যাতায়াতে অসুবিধা হচ্ছে।’দীঘলটারি মান্নানের চৌপতি এলাকার বাদল মাস্টার বলেন আমাদের এ এখানকার অনেক লোকের আবাদি জমি ডিগ্রী চরে রয়েছে আমাদের অনেক সমস্যা হচ্ছে ।ডিগ্রীচর এলাকার মমিনুল ইসলাম বলেন আমাদের গ্রামের যাতায়াতের একটি রাস্তা, বন্যা হলে গোটা এলাকাটি পানিতে ডুবে থাকে খরা হলেও শান্তি নাই কারণ সামনে একটা ছোট ব্রিজ ছিল সেটিও বন্যায় ভেঙে গেছে কয়েক বছর আগে, এখন আমরা কোনমতে বাঁশের তৈরি একটি সাঁকো দিয়ে চলাফেরা করতেছি, আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার অনেক সমস্যা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বিদ্যুৎ দিয়েছেন এখন আমাদের একটি ছোট ব্রিজের প্রয়োজন।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু বলেন ,আমাদের মান্নানের চৌপতি থেকে ডিগ্রী চর এখানে দুটি গ্রাম রয়েছে গ্রামের যাতায়াতের একমাত্র ভরসা এই ভাঙা সাঁকোটি, আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়টি জানিয়েছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

দুর্গাপুরে দুটি গ্রামের মানুষের বাঁশের সাঁকো এক মাত্র ভরসা !

আপডেট টাইম : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩