অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ট্রেনের টিকিটের জন্য লড়াই, সার্ভারে এক ঘণ্টায় ৫৫ লাখ ক্লিক

ডেস্ক: রীতিমতো লড়াই চলছে ট্রেনের আগাম টিকিট নামক ‘সোনার হরিণের’ জন্য। আজ বিক্রি হচ্ছে ২০ এপ্রিলের আগাম টিকিট। ওই দিনের টিকিটের চাহিদা বেশি হওয়ায় আজ সকালেই রেকর্ড সংখ্যক ক্লিক পড়েছে সার্ভারে।

টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় ‘রেলসেবা’ অ্যাপসের সার্ভারে ৫৫ লাখ টিকিট প্রত্যাশী ঢুকেন। অথচ ২০ এপ্রিলের টিকিট বিক্রি হবে মাত্র ২৭ হাজার। অনলাইনে শতভাগ টিকিট বিক্রির কারণে কমলাপুর কাউন্টারে তেমন ভিড় নেই। তাই টিকিট কেনার জন্য সবাই অনলাইনে চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। উত্তরাঞ্চল, ময়মনসিংহসহ যেসব এলাকার ট্রেনের চাহিদা বেশি সেসব ট্রেনের টিকিট এক মিনিটে শেষ হয়ে যায়।

কমলাপুর রেলস্টেশন সূত্র জানিয়েছে, সকাল ৮টায় রেলসেবার সার্ভার অন করার সঙ্গে সঙ্গে প্রায় ১১ লাখ ক্লিক পড়েছে সার্ভারে। এরমধ্যে প্রথম পাঁচ মিনিটের মধ্যে সেটা প্রায় ১৫ লাখ হয়ে যায়। আর এক ঘণ্টার মধ্যে ক্লিক সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে যায়।

জানা গেছে, ৭ এপ্রিল ১৮,৫০০, ৮ এপ্রিল ২৫,২০০ এবং ৯ এপ্রিল ২৪,৫০০ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। আজ ২৭ হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হবে। গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। গতকাল অগ্রিম টিকিটের বিপরীতে ১ কোটি ৮৪ লাখ মানুষ ‘রেল অ্যাপস’ এ হিট করছে। আগামীকাল ২১ এপ্রিলের টিকেট বিক্রির মাধ্যমে শেষ হবে এবারের অগ্রিম যাত্রার টিকিট বিক্রি। তাই আগামীকাল আরও কয়েকগুণ বেশি চাপ থাকবে।

২২ এপ্রিল ঈদ হবে এমনটা ধরে আজ সোমবার ২০ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই গত তিন দিনের চেয়ে আজ কঠিন হবে টিকিট কাটা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ট্রেনের টিকিটের জন্য লড়াই, সার্ভারে এক ঘণ্টায় ৫৫ লাখ ক্লিক

আপডেট টাইম : ০৮:১৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩