পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

যানজট নিরসনে দেশের ৪৬ পয়েন্টে কাজ করছে বিআরটিএ: চেয়ারম্যান

ফারুক আহমেদ সুজন : ঈদযাত্রা সাবলীল করতে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএর) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

তিনি বলেন, কোথাও যেন কোনো রকম যানজট তৈরি না হয় সেজন্য ৪৬ পয়েন্ট (যানজটপ্রবণ স্থান) নির্ধারণ করেছি। এই ৪৬ পয়েন্টে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাত-দিন কাজ করছেন। পাশাপাশি ঢাকা শহরের ২০ পয়েন্ট চিহ্নিত করেছি, যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। আমরা চাই কোনোভাবেই যেন সাধারণ মানুষের ঈদযাত্রা ব্যাহত না হয়। বুধবার (১৯ এপ্রিল) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নুর মোহাম্মদ মজুমদার বলেন, ঈদযাত্রা যাতে স্বস্তিদায়ক হয় সেজন্য আমরা কাজ করছি। ঈদযাত্রা সাবলীল রাখতে প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করছেন। এছাড়াও বিআরটিএ’র ভিজিলেন্স টিম ও মনিটরিং টিম বাস কাউন্টারে কাজ করছে। পাশাপাশি স্পেশাল মোবাইল কোর্ট টিম কাজ করছে। রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
তিনি বলেন, আমরা ১৫ দিন আগে থেকেই বিভিন্ন প্রস্তুতি নিয়েছি। জেলা প্রশাসক থেকে শুরু করে মাঠ পর্যায়ে সব কর্মচারী-কর্মকর্তারা বৈঠক করেছেন। আমরা টার্মিনাল ভিত্তিক ভিজিলেন্স টিম বা মনিটরিং টিম গঠন করেছি। যেন যাত্রীদের থেকে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে।

মহাখালী বাস টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় বিআরটিএ’র ভিজিলেন্স টিমকে কাজ করতে দেখা যায়। মহাখালী বাস টার্মিনালে কর্তব্যরতরা জানান, মঙ্গলবার বিকেল থেকেই তারা কাজ শুরু করেছেন। কেউ অভিযোগ দিলেই ম্যাজিস্ট্রেট গিয়ে তা খতিয়ে দেখছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের পরিচালক মোঃ শহীদুল্লাহ্, উপ-পরিচালক কাজী মো. মোরছালীন, সহকারী পরিচালক উথোয়াইন চৌধুরী সহ আরো অনেকে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

যানজট নিরসনে দেশের ৪৬ পয়েন্টে কাজ করছে বিআরটিএ: চেয়ারম্যান

আপডেট টাইম : ১২:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩