অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বগুড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ডেস্ক : বগুড়ার সোনাতলায় সোমবার ইটের প্রাচীর নির্মাণ করা নিয়ে মারপিটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছে। নিহত সুজাউল ইসলাম সুজা উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। এ ঘটনায় সোনাতলা থানায় ওই দিন রাত ১২টায় ৭ জনকে আসামি করে নিহত সুজার স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

জানা যায়, নিহত সুজা তার ছোট ভাই আব্দুল মালেক (৪৫) এর সাথে দীর্ঘ দিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার সকাল সাড়ে ১০টায় ছোট ভাই আব্দুল মালেক বড় ভাইয়ের বসতবাড়ির গেটের সামনে ইটের সীমানা প্রাচীর তুলতে গেলে নিহত সুজা বাধা দিলে বড় ভাই মো. বাবলু মিয়া, ছোট ভাই আব্দুল মালেকের ছেলে তামিম হোসেন, স্ত্রী চামেলী আক্তার মারপিট শুরু করে। এতে সুজা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বিকাল ৪ টায় সুজা মারা যায়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, সুজার মৃত্যুর কারণ সঠিক নির্ণয়ের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়। সেখানে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বগুড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট টাইম : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩