পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গাছের ডাল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুল ছাত্রী বিজলীর মৃত্যু।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় লাকড়ি (খড়ি, ভাঙ্গা গাছের ডাল) কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজলী খাতুন (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গনির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত বিজলী খাতুন ওই এলাকার রসুলপাড়া গ্রামের ভ্যানচালক মতিয়ার রহমানের মেয়ে। সে মহিষখোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হানিফ মিয়া জানান, ঝড়ে ভেঙে পড়া বাগানের শুকনো ডালের লাকড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করতে স্থানীয় বিপুল হাজির বাগানে যায় স্কুলছাত্রী বিজলী খাতুনসহ আরও কয়েকজন শিশু। ঝড়ে বাগানের ভেতরে থাকা বৈদ্যুতিক লাইটের তার ছিঁড়ে পড়ে ছিল।

হঠাৎ সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বিজলী। বিষয়টি বুঝতে পেয়ে অন্য শিশুরা চিৎকার করতে থাকে। এসময় স্থানীয়রা ছুটে এসে বিজলীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাছের ডাল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুল ছাত্রী বিজলীর মৃত্যু।

আপডেট টাইম : ০২:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩