পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এছাড়া বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার বাসিন্দা ও কর্মকর্তারা।

জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত আটজনের নাম ও বয়সের তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহতরা হলেন- নুর আল-দিন হুসাম মারশউদ (১৬), মাজদি আররাভি (১৭), আলী হানি আল-গৌল (১৭), হুসাম মোহাম্মদ আবু থিবা (১৮), আওস হানি হনউন (১৯), সামীহ ফিরাস আবু আল-ওয়াফা (২০), আহমদ মোহাম্মদ আমের (২১) এবং মোহাম্মদ মুহান্নাদ আল-শামি (২৩)।

সোমবার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত নবম ফিলিস্তিনি ছিলেন ২১ বছর বয়সী মোহাম্মদ ইমাদ হাসানিন। রামাল্লা শহরের উত্তর দিকের প্রবেশপথে তাকে গুলি করে হত্যা করা হয়।

জেনিন ক্যাম্পের বাসিন্দা বলেছেন, শিশুরা ভয়ে কাঁপছে ও কাঁদছে। তারা বলছেন, সোমবার সকালে কমপক্ষে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া উড়ছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদী বলেন, জেনিনে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। মনে হচ্ছে ভূপৃষ্ঠে যুদ্ধ শুরু হয়ে গেছে। অনেক ঘরবাড়ি বোমা হামলার শিকার হয়েছে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বলছে, ইসরায়েলি হামলায় অনেকে আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

আপডেট টাইম : ০৫:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩