অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

জেপির কেন্দ্রীয় নেতা খুন, লাশ সড়কে ফেলে পালাল দুর্বৃত্তরা

ডেস্ক : রাজধানীর শ্যামলীর কলেজগেট এলাকার প্রধান সড়ক থেকে সালাম বাহাদুর নামে এক জাতীয় পার্টি (জেপি) নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানা-পুলিশ বলছে, একটি প্রাইভেটকার থেকে সালাম বাহাদুরের লাশটি সড়কে ফেলা হয়। লাশটি ক্ষতবিক্ষত হয়ে গেছে। পরে গাড়িটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে ইতোমধ্যে গাড়িটি শনাক্ত করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, সালাম বাহাদুরকে হত্যা করা হয়েছে। কে বা কারা, কী কারণে তাকে হত্যা করে লাশ সড়কে ফেলে পালিয়ে গেছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

শেরেবাংলা নগর থানা-পুলিশ জানায়, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য সালাম বাহাদুরের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সালাম বাহাদুর জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। তিনি রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি পেশায় ঠিকাদার ছিলেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে একজন দোকানি জানান, শনিবার রাত ১২টার দিকে একটি লাল প্রাইভেট কার থেকে দুটি অল্প বয়সী ছেলে-মেয়ে লাশটি রাস্তার পাশে রেখে চলে যায় বলে অন্য দোকানদারদের কাছ থেকে তিনি শুনেছেন।

জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, আব্দুস সালাম বাহাদুর আমাদের পার্টির অর্থ সম্পাদক ছিলেন। তিনি সড়ক ও জনপথ বিভাগে ঠিকাদারী করতেন। এরশাদ সাহেবের সময় সালাম জগন্নাথ কলেজে ছাত্র নেতা ছিলেন। পরে জেপি হওয়ার পর তিনি কিছুদিন দলের যুব সংগঠন যুব সংহতিতে ছিলেন। পরে মূল পার্টিতে যোগ দেন।

Tag :

লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান

জেপির কেন্দ্রীয় নেতা খুন, লাশ সড়কে ফেলে পালাল দুর্বৃত্তরা

আপডেট টাইম : ১১:০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩