পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মোবাইল ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

ডেস্ক: কুমিল্লার বরুড়া উপজেলায় মোবাইল ঠিক করাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) রাতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার একবাড়িয়া তালুকদার বাড়ির আব্দুল করিমের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৮), এমরান তালুকদারের ছেলে বোরহান উদ্দিন রাজু (২০) ও মোস্তফা কামালের ছেলে মেহেরাজ হোসেন রবিউল (২২)।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৩ জুলাই সন্ধ্যায় এক তরুণী বাজারে মোবাইল মেরামত করার জন্য শহিদের দোকানে যান। পরে সেখানে মোবাইল মেরামত বাবদ ২৫০ টাকা চাইলে তরুণী ১৫০ টাকা আছে বলে জানান। এ সময় বাকি টাকা নেই বললে দোকানি শহিদ তাকে ধর্ষণ করে ১০০ টাকা দেওয়া লাগবে না বলে।

এদিকে এ ঘটনার পর তরুণী হেঁটে বাড়িতে আসার পথে রবিউল ও রাজু ধর্ষণের ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় তারা আবার স্থানীয় একটি কবরস্থানের পাশে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর বাড়ি ফিরে মাকে বিষয়টি জানান ভুক্তভোগী। পরে তার মা থানায় অভিযোগ করেন।

বরুড়া থানার ওসি জানান, গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মোবাইল ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ১১:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩