অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রূপগঞ্জ চনপাড়ায় আধিপত্য নিয়ে গুলিতে আহত ৪

ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে চারজন আহত হয়েছে। শনিবার (২২ জুলাই) রাত দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহতরা হলেন- মো. আলমগীর হোসেন (২৮), মো. হৃদয় খান (৩০), মো. ইসমাইল হোসেন (৩০), মো. ইলিয়াছ (১৭)।

আহতদের সঙ্গে আসা মো. আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শমসের নামে এক ব্যক্তি তাদের চারজনকে লক্ষ্য করে গুলি করে। এতে আলমগীরের বাম পায়ে, হৃদয়ের কোমরে, ইসমাইলের হাতে ও ইলিয়াসের পায়ে একটি করে গুলি লাগে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, তাদের সবার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রূপগঞ্জের চানপাড়া এলাকা থেকে চারজন গুলিবিদ্ধ হয়ে এসেছে। চারজনকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রূপগঞ্জ চনপাড়ায় আধিপত্য নিয়ে গুলিতে আহত ৪

আপডেট টাইম : ০৯:৪৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩