অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সেনাবাহিনীকে জনগণের আস্থা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক : জাতির পিতার হাতে গড়া সেনাবাহিনী জনগণের যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে তা ধরে রাখার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২২ জুলাই) সেনাবাহিনীর দফতরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৩’ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান। প্রযুক্তির পাশাপাশি সেনাসদস্যদের পেশাগত মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর। একইসঙ্গে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের নির্বাচিত করার নির্দেশ দেন। দেশের যে কোনো দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে বলেও জানান শেখ হাসিনা।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাগণের সাথে ফটোসেশনে অংশগ্রহণ নেন। সে সঙ্গে পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

এই সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লে. কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সেনাবাহিনীকে জনগণের আস্থা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১০:২২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩